বেনাপোল সংবাদদাতা : বেনাপোলের রঘুনাথ পুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে রঘুনাথ পুর সীমান্তের ২ নং ঘিবা এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাবিলদার মামুনার রশিদ এর নেতৃত্বে রঘুনাথ পুর ২ নং ঘিবা (জি আর-৮৪২৫২৮ এম এস ৭৯/১৬) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক চোরা চালানীরা বিজিবির টহলের উপস্থিতি টের পেয়ে দুই টিবস্তা ফেলেপালিয়েযায়। পরেবস্তাটিক্যাম্পে নিয়েতারমধ্য থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বলেন ,‘উদ্ধার কৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায়জমা দেওয়া হয়েছে। উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মূল্য তিন লক্ষ বাইশ হাজার টাকা।’