Saturday, October 24

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ

0

রামনাথ কোবিন্দ ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন । মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য এবং সেনা কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৭১ বছর বয়সী কোবিন্দ বিহারের প্রাক্তন গভর্নর। এনডিএ প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর গভর্নর পদ ছেড়ে দেন তিনি। কেআর নারায়ণের পর তিনিই দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হতে চলেছেন। ৬৫ দশমিক ৬ শতাংশ ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থী মীরা কুমারকে পরাজিত করে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন কোবিন্দ। বাংলাদেশে সময় ১২.৪৫ সংসদের সেন্ট্রাল হলে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.