Monday, November 23

ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে

0

শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে রাজশাহী ও রংপুরে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। ফলে সেখানে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.