Thursday, November 19

মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়েছে

0

বিরল রোগে আক্রান্ত মুক্তামণির অপারেশন চলছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে। পৌনে নয়টা থেকে তার অস্ত্রোপচার শুরু হয়।

এর আগে গত শনিবার মুক্তামণির ডান হাতের বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্টে তার রক্তনালীতে টিউমার ধরা পড়ে।
বয়োপসি রিপোর্ট পর্যবেক্ষণের পর ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ভালো লক্ষণ যে মুক্তামণির শরীরে ক্যানসার ছড়ায়নি। এরপরই মুক্তামণির অস্ত্রোপচারের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

মুক্তামণির অপারেশনকে ঘিরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক সরঞ্জামসহ মনিটর বসানো হয়েছে।

মুক্তামণির ডান হাতের রক্তনালীতে থাকা টিউমার অপারেশন করা হবে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

উল্লেখ্য, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্তামণির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.