Friday, November 20

মেক্সিকোর শৃঙ্গ ও উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির চূড়ায় ওয়াসফিয়া

0

সেভেন সামিট জয়ী বাংলাদেশের একমাত্র পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ ও উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি  পিকো দে ওরিজাবা জয় করলেন। 

ওয়াসফিয়া তার বন্ধু হুয়ান মেন্ডোজাকে সাথে নিয়ে উত্তরের পথ দিয়ে ২৪ আগস্ট বৃহস্পতিবারপিকো ডে ওরিজাবার চূড়ায় পৌঁছান। ওয়াসফিয়া ২০১৬ থেকে  গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন।

মাউন্ট ডেনালি  ও মাউন্ট লোগানের পরে উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবা। ওয়াসফিয়া প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট ডেনালির চূড়ায়ও উঠেছেন। 

আগ্নেয়গিরিটি অ্যাজটেকদের নাহুয়াটাল ভাষায় সিটলালটেপেটল নামে পরিচিত। যার অর্থ ‘তারকা পর্বত’। এটি ট্রান্স-মেক্সিকান আগ্নেয় বেল্টের পূর্বে সমুদ্র পৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৩৬ মিটার (১৮ হাজার ৪৯১ ফুট) উঁচু। আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে। 

ওয়াসফিয়ার এই কীর্তিতে উচ্ছ্বসিত হয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোন গতানুগতিকতার বাইরে বড় অর্জনে বিশ্বাসী।ওয়াসফিয়া তার নিজের ক্ষেত্রে সেরা, যেটা আমাদের বিশ্বাসেরই প্রতিধ্বনি। তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় আমরা গর্বিত।’

মেক্সিকোর যে তিনটি আগ্নেয়গিরিতে এখনো হিমবাহ আছে তাদের মধ্যে পিকো দে ওরিজাবা একটি। আর মেক্সিকোর সর্ববৃহৎ হিমবাহ গ্রান গ্লেসিয়ার নর্তে এখানেই অবস্থিত। প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীনই প্রথম এই সুউচ্চ আগ্নেয়গিরি জয় করলেন।

সূত্র: ঢাকাটাইমস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.