হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটউপজেলার শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের সদস্য সৌরভ মোহাম্মদের সম্পাদনায় “নিশি রাতের কাব্য” প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তরুণ ও সম্ভাবনাময়ী তরুণ লেখকদের কবিতা স্থান পেয়েছে।
সৌরভ মোহাম্মদের জন্ম চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী হউনিয়নের একডালা গ্রামে। তাঁর ছোটবেলা হতেই লেখালেখির হাতেখড়ি। সে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে বর্তমানে বিএফ শাহীন কলেজ মৌলভীবাজারেে লেখাপড়া করছে। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল মেধাবিকাশের মতো সংগঠনেও তার সম্পৃক্ততা রয়েছে। ফলে সে লেখাপড়া, সমাজ ও শিক্ষা কর্ম ও লেখালেখি এক সাথে চালিয়ে যাচ্ছে।
এর আগেও তাঁর কবিতা স্থান পেয়েছিলো একটি বইয়ে। বর্তমানে সম্পাদিত হয়ে পূর্ণাঙ্গ বই তাঁর মাধ্যমেই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী, পলক রায় এর মাধ্যমে সৌরভ মোহাম্মদ বই প্রকাশ করেছেন বলে জানা যায়।