মেরিনড্রাইভে ডব্লিউএফপির পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

0

কক্সবাজারে এনজিওর মিনি পিকআপ সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুইজনই সিএনজি অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরো ২জন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান। তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনা স্থলে যায়। উদ্ধার কার্যক্রম চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.