Saturday, October 31

মোদির কারণে কাশ্মীরে অশান্তি

0

জম্মু ও কাশ্মীরের অশান্তির জন্য দায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অদূরদর্শিতা। এমনটা বললেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লিতে দুইদিনব্যাপী কংগ্রেসের ৮৪তম প্লেনারি অধিবেশনের শেষদিন রোববার তিনি আরও বলেন, মোদির কারণে কাশ্মীরে অশান্তি। খবর এনডিটিভির।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ মোদি।
বিজেপি ও পিডিপির মধ্যে টানাপড়েনের প্রসঙ্গে মনমোহন সিং বলেন, দুই দলের মধ্যেই আদর্শগত পার্থক্য রয়েছে।

তিনি অভিযোগ করে আরও করেন, কেন্দ্রীয় সরকার কাশ্মীরে এমন এক সরকার গড়েছে যেখানে প্রশাসনেরই দুই অংশ একে অপরের বিরুদ্ধে কাজ করছে।
গত ২ বছর ধরেই কাশ্মীর পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে। পাক জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছেন কাশ্মীরের যুবাদের একাংশ। কেন্দ্রের সন্ত্রাসবিরোধী অভিযানেও তারা বাধা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বা সেনাদের বিরুদ্ধে পাথর ছুঁড়ছেন।
এ নিয়ে মনমোহন সিং বলেন, কেন্দ্রকে সবার আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়। তারপর বিচক্ষণতার সঙ্গে সমস্যা মেটাতে হবে। শুধু বলপ্রয়োগ করলেই উপত্যকার সব সমস্যা মিটে যাবে না।
মোদির পররাষ্ট্রনীতি নিয়ে মনমোহন সিং বলেন, ‘পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজকর্মকে মেনে নেয়া যায় না ঠিকই; কিন্তু এটাও ভুললে চলবে না যে, তারা আমাদের প্রতিবেশি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.