Monday, November 23

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই

0

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.