Saturday, November 7

রাজধানীর আফতাব নগর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

0

ঢাকার বাড্ডা এলাকার আফতাব নগর থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবক পড়ে ছিলো। পরে গুলিবিদ্ধ ও মুমূর্ষু অবস্থা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ভোর সাড়ে ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা জানা যায় নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.