Tuesday, October 27

রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা

0

বেশি সময় পেরোয়নি গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রধান বিচারপতি। দেশটির সরকার সেখানে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করার পরপরই গ্রেপ্তার হয়েছেন তিনি। জরুরি অবস্থা ঘোষণার পরপরই শুরু হয় ধরপাকড়।

রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রাখে পুলিশ। আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। আরো আটক করা হয়েছে মালদ্বীপের প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম।

রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য সম্প্রতি মালদ্বীপের সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন সেটিকে মানতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন।

প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসনে ও গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতেই এত কিছু হচ্ছে বলে ধারণা।
এ ছাড়া আরেকজন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে চলমান আরো একটি মামলাকেও অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট।

হুট করে মালদ্বীপে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি বরিস জনসন।

আর অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক টুইট বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, মালদ্বীপে কি হচ্ছে সারা দুনিয়া সেদিকে খেয়াল রাখছে।
বিবিসির সংবাদদাতা অলিভিয়া ল্যাঙ জানাচ্ছেন, মালদ্বীপে মানুষ ভীত-শঙ্কিত অবস্থায় আছে।
সূত্র : বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.