Friday, November 20

রাতে গান শোনাবেন পড়শী

0

পড়শীবাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’- এ এবার অতিথি হয়েছেন কণ্ঠশিল্পী পড়শী। বুধবার রাত ১১টা ২৫মিনিট থেকে দর্শক শ্রোতাদের গান শোনাবেন এই শিল্পী। নিজের পছন্দের গান শোনানোর পাশাপাশি শোনাবের শ্রোতাদের অনুরোধের গানও।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

২০০৮ সালে ক্ষুদে গানরাজ -এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে সঙ্গীত কর্মজীবন শুরু করেন পড়শী। ২০১০ সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘পড়শী’। প্রথম অ্যালবাম পর তিনি ২০১১ থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে শুরু করেন।

২০১২ তে দ্বিতীয় একক অ্যালবাম ‘পড়শী ২’ প্রকাশিত হয়। ২০১৩ সালের ঈদুল ফিতরে আসে তার তৃতীয় একক অ্যালবাম ‘পড়শী ৩’। বর্তমান সময়টাও গানের সঙ্গেই কাটছে এই শিল্পীর। এখন আর অ্যালবাম নয় আসছে তার সিঙ্গেল গান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.