রোহিঙ্গা সংকট সমাধানে সমঝেতায় পৌঁছতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির রাজধানী নেপিদোতে বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বুধবার দুপুরে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বয়ের এ বৈঠক শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় বেলা পৌনে ২টায় এ বৈঠক চলছিল। বৈঠক শেষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।