চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও সিইউজে নয়া বাংলার সাবেক ইউনিট প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি র সভাপতি কিরণ শর্মা ও সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির ।
এক বিবৃতিতে সিআরইউ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ শুক্রবার বিকেল চারটায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।