নিজস্ব সংবাদদাতা : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচার না হলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন এক নারী। চার মিনিটের ওই ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ হত্যার বিচার না হলে আমি আত্মহত্যা করব’। ঐ ভিডিওতে বলতে শুনা যায় আমার আত্মহত্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবে, কেননা অ্যামেরিকায় থাকা রুবির এমন স্পষ্ট বক্তব্যের পরও যদি বিচার না হয় তাহলে সে আত্মহত্যা করবে বলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। আশ্চর্যজনক হলেও এটা সত্যি, তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল ২০ বছরেও তা পুরোপুরি মীমাংসা হয়নি।
তবে আমেরিকাপ্রবাসী রুবি নামে এক নারীর ভিডিও বার্তাকে কেন্দ্র করে এ বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিও বার্তায় ওই নারী আরো বলেন, ‘সালমান শাহকে হত্যা করা হয়েছে তা পানির মতো পরিষ্কার। রুবি সুলতানা নিজেই সবকিছু স্বীকার করেছে। এই হত্যার বিচার কতে হলে প্রথমে রুবি সুলতানাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ডনসহ সামিরার ফুল ফ্যামিলিকে রিমাণ্ডে আনলে সত্যটা বেরিয়ে আসবে। এর পরও সালমান হত্যার বিচার না হয় ১৯১৬ সালে সালমান শাহর মৃত্যুর খবর শুনে যেমন করে ৪০-৪২ জন ছেলে-মেয়ে আত্মহত্যা করেছিল, ঠিক তেমনি করে আমি আত্মহত্যা করব। ‘
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর ইস্কাটনে নিজ বাসায় মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।