সিঙ্গাপুরে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ১০৬, যার মধ্যে ৪৬ জন বাংলাদেশি

0

সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর বারোটা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা ১০৬, যার মধ্যে ৪৬ জন বাংলাদেশি পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশিই একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন।

এরকম তিন চারটি আবাসিক ভবন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় উল্লেখ করা হয়েছে।

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সেখানে যাওয়া। এরা বেশিরভাগই কাজ করছেন নির্মাণ শিল্পে।

গাদাগাদি করে ছোট ঘরে থাকেন, একই টয়লেট ব্যবহার করেন অনেকে। কোনো কোনো আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২ থেকে ১৫ জন করে শ্রমিক।

বেশ কিছু আবাসিক ভবনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা আগেই স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন।

কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশংকাজনক হারে ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর আসছে। তথ্যসূত্র: বিবিসি ও আলজাজিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.