Tuesday, October 27

সু চির খেতাব ফিরিয়ে নিল ডাবলিন সিটি কাউন্সিল

0

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা। কাউন্সিলের ভোটের মাধ্যমে ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হলো।

সু চিকে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি’র বিরুদ্ধে; সাম্প্রতিক সহিংসতা এড়াতে ৫ লক্ষেরও বেশী মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

এর আগে নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল।

অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

সূত্র : বিবিসি বাংলা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.