সেই বিজয়ের গান -মো: গুলজার রহমান

0

লক্ষ শহিদের রক্ত ভেজা বাংলা মায়ের প্রাণ
লক্ষ ত্যাগে ফিরে এলো স্বাধীনতার মান।
শ্রদ্ধা ভরে স্মরণ করি যাঁদের ছিল অবদান
যারা সর্বস্ব দিয়ে পরাধীনতার করল অবসান।
১৬ই ডিসেম্বর পেল শেষ সেই বিজয়ের উল্লাস
যাদের ত্যাগে বাংলায় পেল বেঁচে থাকার আশ্বাস।
স্বাধীনতায় বেঁচে থাক-স্বাধীনতায় শ্বাসপ্রশ্বাস
স্বাধীনতায় নারীস্পন্দন, স্বাধীনতায় বিশ্বাস।
মুক্ত হলো বাংলার মাটি- ছিন্ন করে শৃঙ্খল
১৬ই ড়িসেম্বর পেল শেষে সেই স্বাধীনতার ফল।
শিক্ত হলো বাংলার মাটি-ফুটিল ফুল ও ফল
শানাত হলো মা ও শিশু যেমন ছিল অবিকল।
সকল শহিদ ও ত্যাগি উপহার বিজয়ের উত্থান
সকল নেতা ও দেশ প্রেমিকের মুখে বিজয়ের শ্লোগান।
যাঁরা দেশের তরে জাতির কাছ চির মহিয়ান
তাঁদের তরে গাইব মোরা সেই বিজয়ের গান।

লেখক: চিকিৎসক ও কবি,
খিরশীন, পত্নীতলা, নওগাঁ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.