জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির আজকের সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুর ২ টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ পরিচালনা করছেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।