
এম, এ, ছালেহ্
স্বাধীনতার ডাকে ঝাপিয়ে পড়া
মার্চের সেই দিন,
কভূ কি বল ভূলতে পারবে
বাঙ্গালী তোমার ঋণ।
সৃষ্টি হল সাতই মার্চে রেসকোর্সের ময়দানে
রক্ত সাগর পাড়ি দিয়ে শেষ হলতা সেখানে।
ডিসেম্বরের ষোল ছিল
জাতি স্বত্তার জয়,
বাঙ্গালী পেয়েছে স্বাধীনতাটা
ছাব্বিশে মার্চ ময়।
একজন জনক জাতিকে দিল স্বাধীন রূপরেখা
লাখো যোদ্ধারা জীবন দিয়ে পেল সে পথের দেখা।
ঘোষণা ছিল দৃপ্ত সাহসে
বঙ্গবন্ধুর আহ্বান,
বাংলার দামাল তারই ডাকে
গেয়েছে যুদ্ধ জয়গান।
আজও আসে ছাব্বিশে মার্চ প্রতিটি বর্ষ মাঝে
লাল সবুজের পতাকা তাই তোমায় নিয়ে সাজে।
এদেশ যাদের সম্ভ্রম আর
রক্ত দিয়ে গড়া
তাদের জন্য অবনত শিরে
স্মরিত এই ধরা।
……….লেখক ও সাংবাদিক এম, এ, ছালেহ্