Wednesday, November 4

৩ দফা দাবিতে বিএমটিএ এবং বিএমটিপি’র যৌথ সাংবাদিক সম্মেলন

0

মেহেদী হাসান: আজ ০২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসসিয়েশন (বিএমটিএ) ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিএমটিপি) এর যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদ এর আহবায়ক ও বিএমটিপি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এর সভাপতি জনাব মোঃ মোশাররফ হোসেন খান (বীর মুক্তিযোদ্ধা) ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদ এর সদস্য সচিব ও বিএমটিপি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক জনাব মোঃ আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মোঃ গোলাম সারোয়ার, মোঃ আব্দুল আহাদ, মোঃ মোজাহের আলী, মোঃ আলতাব হোসেন, মোঃ শহীদুল ইসলাম বেলাল, মোহাম্মদ আলী, মোঃ জাহিদুল ইসলাম শাহিন, ইমতিয়াজ হোসেন চৌধুরী তুহিন, মোঃ নুরুল আনোয়ার ফারুকী, মেহেদী হাসান, মোঃ জিয়াউর রহমান, মোঃ সামিউল বাশির, মোঃ শেখ সাদী, তানজিলা আক্তার, নাজিরুন্নাহার খানম লিজা, মোঃ কামরুল ইসলাম, মোঃ ফেরদৌস রনি সহ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ এর কেন্দ্রীয় ও মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে রোগ নির্নয়ের মতো স্পর্শকাতর ও অতীব গুরুত্বপূর্ন কাজে নিয়োজিত পেশাজীবি মেডিকেল টেকনোলজিষ্টদের পেশাগত অজস্র সমস্যা সমূহের মধ্যে নিন্মলিখিত ৩ টি দাবী বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হয়।

১। সরকারী চাকরী ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিষ্টদের ১০ম গ্রেড প্রদান ও বাস্তবায়ন
২। ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও বাস্তবায়ন
৩। স্থগিতকৃত নিয়োগ দ্রুত চালুকরন

আন্দোলন কর্মসূচি সমূহঃ
১। আগামী ১৫ ফেব্রূয়ারী রোজ বৃহষ্পতিবার দুপুর ১২ ঘটিকায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল টেকনোলজিষ্ট সমাবেশ।
২। সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের লক্ষ্যে, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারক লিপি প্রদান।
৩। আগামী ফেব্রুয়ারী ও মার্চ মাস ব্যাপী দেশের ৮ টি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ন জেলা শহরে মেডিকেল টেকনোলজিষ্ট সমাবেশ অনুষ্ঠিত হবে।
৪। ৩১ মার্চের মধ্যে ৩ দফা দাবি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হলে ১লা এপ্রিল ২০১৮ ইং থেকে দেশের সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ, আইএইচটি, এনজিও, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহে মেডিকেল টেকনোলজিষ্টদের লাগাতার কর্মবিরতি পালিত হবে।

উক্ত কর্মসূচি সমূহ সতঃস্ফূর্ত ভাবে পালনের জন্য বাংলাদেশের সর্বস্তরের মেডিকেল টেকনোলজিষ্ট কে আহ্বান জানানো হয় এবং অনতিবিলম্বে ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী সহ স্বাস্থ্য বিভাগের নীতি নির্ধারক দের কাছে জোর দাবী জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.