Thursday, October 29

৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

0

শুক্রবার রাতে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভৌগলিক জরিপ রিপোর্টে তা বলা হয়েছে।
এই ভূমিকম্পে রাজাধানী মেক্সিকো সিটি শহরও কেঁপে উঠে। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

ইউএসজিএস এর তথ্যমতে, ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো এক টুইট বার্তায় জানান, দক্ষিণ-পশ্চিম পিনোটেপা ডি ডন লুইস শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধারণ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস ভূতাত্তিক সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প ওয়াকসাকা প্রদেশের পিনো পেনোটোপা দি ডন লুইস শহরে আঘাত ঘানে। ভূমিকম্পে ওই শহরের কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন দালানগুলো থেকে বের হয়ে আসছিল। ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্প হওয়ার পাঁচ মিনিটের মধ্যে চালু করা হয়। বাসার বাইরে সবাইকে অবস্থান করতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, কোনো ধরনের সুনামির সংকেত দেওয়া হচ্ছে না।

সবশেষ গত বছরের সেপ্টেম্বর মাসের দুইটি ভূমিকম্পে মেক্সিকোতে দুই শতাধিক মানুষ প্রাণ হারায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.