Monday, July 27

অপোর সেলফি এক্সপার্ট স্মার্টফোন ‘এফ ফাইভ’ উন্মোচন

0

অনুষ্ঠানে জানানো হয়, ‘এফ ফাইভে’ মিলবে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল রিয়ার ব্যাক ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ।

হ্যান্ডসেটটিতে বিশেষ সংযোজন হিসেবে থাকছে ‘সেলফি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ প্রযুক্তি। এর ফলে হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পরিবেশ ও আলোতে সেরা সেলফি তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, “অপোর প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের এই নতুন সংস্করণে আমরাই প্রথম সেলফিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এসেছি, যা বাংলাদেশের স্মার্টফোন জগতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

তিনি আরও জানান, চার জিবি র‍্যামের সাথে ৩২ জিবি স্টোরেজ ও ছয় জিবি র‍্যামের সাথে ৬২ জিবি স্টোরেজের দুটি ভার্সন রয়েছে ‘এফ ফাইভ’ স্মার্টফোনের। দাম পড়বে যথাক্রমে ২৪ হাজার ৯৯০ এবং ৩২ হাজার ৯৯০ টাকা।

হ্যান্ডসেটটিতে ছয় ইঞ্চি ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস ফাইভ টাচ প্যানেল স্ক্রিনে রয়েছে ২১৬০ বাই ১০৮০ পিক্সেলস এলসিডি এফএইচডি রেজ্যুলেশন। এছাড়াও রয়েছে প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট আইডি (রিয়ার সেন্সর) ও ফেসিয়াল আনলক সিস্টেম।

ওক্টাকোর (ফোর এক্স ২.৩ গিগাহার্জ এআরএম) সিপিইউ সমৃদ্ধ হ্যান্ডসেটে রয়েছে ৩২০০ এমএএইচ নন রিমুভ্যাবল ব্যাটারি।কালো, সোনালি ও লাল রঙে মিলবে অপো এফ ফাইভ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য তাসকিন আহমেদকে অপো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়। সেই সাথে অনুষ্ঠানে অপো তাদের নতুন স্লোগান ‘দ্য সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার’ ঘোষণা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.