Thursday, July 30

অাদালতের পথে খালেদা জিয়া

0

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবিল মামলায় জামিন নিতে আজ মঙ্গলবার বকশিবাজারের বিশেষ আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল ১০ টা ২০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হয়েছেন বলে শীর্ষ নিউজকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

গত ৩০ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 একই সঙ্গে আজ থেকে টানা তিন দিন শুনানির তারিখ ধার্য করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গতকাল সোমবার কালের কণ্ঠকে জানান, খালেদা জিয়া আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। একই সঙ্গে তাঁর পক্ষে মামলার শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল ৩০ নভেম্বর। গত ১৯ অক্টোবর থেকে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে তাঁর বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু ৩০ নভেম্বর আদালতে হাজিরা দাখিল করেও তিনি হাজির হননি। এ কারণে আত্মপক্ষ সমর্থনের আর কোনো সুযোগ না রেখে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য ৫, ৬ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন।

অন্যদিকে একই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল।

তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ওই মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি শুনানির জন্য একই তারিখ ধার্য করা হয়।

এর আগে দীর্ঘদিন আদালতে অনুপস্থিত থাকার কারণে গত ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৯ অক্টোবর তিনি আদালতে হাজির হয়ে জামিন পান। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত এজলাসে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান দুটি মামলার বিচার করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.