Sunday, August 2

আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

0

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়; বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়; সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেষ্ট হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও অপরাধীদের গ্রেফতার কার্যক্রম জোরদার করতে বলা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.