Thursday, September 10

আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম এর ৩৮তম বার্ষিক সভা সম্পন্ন

0

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার ৩৮তম বার্ষিক সাধারণ সভা দামপাড়াস্থ পুলিশ লাইন্স সিএমপি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আজ শনিবার(১০ নভেম্বর) সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোঃ আমিন উল্লাহ। সাধারণ-সম্পাদক জনাব নজমুল হক চৌধুরীর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম।
সভায় সভাপতিত্ব করেন উক্ত সংস্থার সিনিয়র সহ- –সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মাসুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ । নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, আলহাজ্ব শামসুল আলম শামীম ,অধ্যাপিকা খোরশেদ আরা খান, অধ্যাপক কাজী শাহাদাৎ. প্রফেসর ডাঃ মাহমুদ এ চেীধুরী (আরজু), কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী,সহ-সাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহী, এবং নির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, হাজী জাহানারা বেগম (লুনা), প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, অছিউর রহমান, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ্, আফতাব রহিম চৌধুরী (ফেরদেীস), হরমুজ শাহ বেলাল, মোহাম্মদ ওসমান গনি এবং আজীবন সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভার স্বাগত ভাষন দেন সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক, সহ-সভাপতি আলহাজ্ব শামসুল আলম শামীম, সহ-সভাপতি ও সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মাসুদ-উল হাসান ও সহ সভাপতি কাজী শাহাদাৎ হোসাইন। নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ-সম্পাদক জনাব নজমুল হক চৌধুরী এবং অডিট রিপোর্ট ও বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।
সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর মত এমন একটি সেবামূলক সংস্থার সাথে জড়িত হতে পেরে নিজেকে গর্ববোধ করছেন। এই সংস্থার বহুতল ২৪ তলা ভবন নির্মাণে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান এবং নিজেও সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.