১৯৭১ সালে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জ্বত এবং মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ায় আজকে আমরা কেউ বড় নেতা, কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় শিল্পপতি।
মুক্তিযোদ্ধারা যদি দেশ স্বাধীন না করতো তাহলে এখনো আমরা পরাধীন থাকতাম। আজকে আমরা মুক্তিযোদ্ধাদের ত্যাগ অনেকে ভুলতে বসেছি। আমরা মুক্তিযোদ্ধাদের ভূমিকার কথা স্মরণ করি না। মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজন ও অসহায় পরিবারের খোঁজ খবর রাখি না। আমাদের উচিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো। তাঁরা দেশের শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ চৌধুরীর স্মরণ সভা উদযাপন কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে আজ ৪ ফেব্রুয়ারি’১৮ইং বিকাল ৩টায় এড. আহমেদ হোছাইনের সভাপতিত্বে আহসান উল্লাহ চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ভাষণ কালে চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম তালুকদার উপরোক্ত মন্তব্য করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ও বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক শফিকুল আলম খান, বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট সুশীল বড়–য়া, জাসদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এস এম আখতারুল আলম, দৈনিক নয়াবাংলার সম্পাদক এনায়েত উল্লাহ, নুরুচ্ছাফা চৌধুরী, মুজিবুর রহমান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার ভাষণে ডা. সরফরাজ খান চৌধুরী বলেন, আহসান উল্লাহ’র মত সাহসী মুক্তিযোদ্ধা খুবই বিরল। তিনি আমাদের সাথে রনাঙ্গনে থেকে অনেক সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। নাসির উদ্দিন সিদ্দিকী ও শফিউল আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আখতার মিয়া, গিয়াস উদ্দীন, হাসান চৌধুরী, কুতুব উদ্দিন খান, নাজমুল হক নাজিম, শফিউল আলম চৌধুরী, মো: আইয়ুব খান, এস এম জসিম উদ্দিন, সাইফুল আলম, আলী আজগর, মো: সেলিম, হুমায়ন কবির, এড. জাহাঙ্গীর আলম, এড. জেসমিন আরা, সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী, জাহেদুল আলম, নুরুল হুদা সোহেল, রাশেদুল আলম, ওসমান গণি, নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, আবদুল হামিদ, মো: রাজু, মো: জলিল, মো: নজরুল, এস এম হারুন, মো: রফিক, মো: সোলেয়মান, মরহুম আহসান উল্লাহ এর ছেলে আসিফ ইকবাল প্রমুখ।
তারা আরও বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে রাজনৈতিক পটপরিবর্তনে আহসান উল্লাহ চৌধুরী রাউজানসহ উত্তর চট্টগ্রামে জাসদ গঠনে নেতৃত্ব দেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে সংগঠিত করে রাউজান থানা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব পালন কলেন।
উল্লেখ্য, আহসান উল্লাহ চৌধুরী ১৯৫৩ সালে রাউজান থানার গহিরা মোবারকখীল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালে ইন্তেকাল করেন।