Monday, August 17

আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

0

কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা আ’লীগের উদ্যোগে মঙ্গলবার(২৩ জুন) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর এবং সাধারন সম্পাদক মো. ইব্রাহীম খলিল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, আ’লীগ নেতা হানিফ বাবুল, সাবেক উপজেলা আ’লীগের সদস্য আখতার হোসেন মিলন, ২ নং রাইখালী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সুব্রত বড়ুয়া, বর্তমান সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ৪ নং কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: আজমীর সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি চিরন্জিত তনচংগ্যা, সাধারণ সম্পাদক অমল দে, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ আ’লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.