আশুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ট্রাক দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।