Tuesday, October 27

ইয়েমেনের মা’রিব প্রদেশে সৌদি বিমান হামলায় ১০ নারী নিহত

0

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মা’রিব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানসংলগ্ন এলাকায় সৌদি বাহিনীর বোমা হামলায় অন্তত ১০ নারী নিহত হয়েছেন। অনুষ্ঠান থেকে নারীরা পায়ে হেঁটে ফেরার পথে তারা বিমান হামলার মুখে পড়ে বলে জানা গেছে।

শনিবার কারামেশ এলাকায় একটি বিবাহ যাত্রীদের ওপর সৌদি বাহিনী হামলা চালালে এসব নারী নিহত হয় বলে দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল রবিবার জানিয়েছে।

কয়েকটি স্থানীয় সূত্র জানিয়েছে, হতভাগ্য নারীরা পায়ে হেঁটে অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা সৌদি হামলার মুখে পড়ে। তবে যেসব নারী গাড়িতে করে ফিরছিলেন তারা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।

নিহত দুই নারীর একজনের পিতা তীব্র ক্ষুব্ধ কণ্ঠে বলেন, একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সাধারণ নারীদের ওপর হামলা চালিয়ে আগ্রাসী সৌদি বাহিনী জঘন্য অপরাধ সংঘঠিত করেছে।

গত দুই বছর ধরে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র : ডন ও ইকনা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.