Saturday, August 1

এবার গোলের রেকর্ড গড়লেন মেসি

0

গতরাতে স্পানিশ লা লীগার ম্যাচে ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সালোনা। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করল কাতালান দলটি। ম্যাচের ৮৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে লা লীগায় মেসির গোল হল ১৪ টি যা সর্বোচ্চ। তবে এই ১৪তম গোল করতে গিয়ে দারুন এক রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। ইউরোপের সেরা ৫টি লীগের মধ্যে একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

৫২৫টি। সমান গোল নিয়ে এতদিন সবার উপরে ছিল বায়ার্ন মিউনিখের তারকা গার্ড মুলার। এবার তাকে স্পর্শ করলেন লিওনেল। পরের ম্যাচেই হয়তো তাকে ছাড়িয়ে গিয়ে একক ভাবেই এই রেকর্ড দখলে নিবেন এই আর্জেন্টাইন তারকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.