Sunday, August 9

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

0

আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমে যাওয়ায় দেশের বাজারে কমল এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার সকালে এ ঘোষণা দিয়েছে।বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯২ দশমিক ৩ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক ১৭ টাকায় সমন্বয় করা হয়েছে।

সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য এক হাজার ১৭৮ টাকায় সমন্বয় করা হয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ানো হয়। গত নভেম্বর মাসে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম বাড়িয়ে মূসকসহ ১৩১৩ টাকা করা হয়; যা অক্টোবর মাসে ছিল ১২৫৯ টাকা এবং সেপ্টেম্বর মাসে ১০৩৩ টাকা।

তার আগে আগস্ট মাসে ৯৮৬ টাকা, জুলাই মাসে ৮৯১ টাকা এবং জুন মাসে ৮৪২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের দাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.