Thursday, November 5

এসএএস কর্পোরেশনের সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ

0

এসএএস কর্পোরেশন লিমিটেড এর সহযোগিতায় প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম ও চট্টগ্রাম নারী উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ২১ জানুয়ারী রবিবার বিকেলে গরীব দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ এনামুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এসএএস কর্পোরেশন লিমিটেড এর সিইও মাসুক ইমতেজাম। বিশেষ অতিথি ছিলেন-বায়েজীদ থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে মাসুক ইমতেজাম বলেন-গরীব দুখী ও দুঃস্থ এবং বাস্তুহারা সাধারণ মানুষের পাশে এসএএস কর্পোরেশন সর্বদা আছে থাকবে। তিনি আরও বলেন যতদিন বেঁচে আত্মমানবতার সেবায় এগিয়ে আসবো।

বিশেষ অতিথির বক্তব্যে বায়েজীদ থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ বলেন-আজ এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি গরীব দুখী সাধারন মানুষের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের উপর কোন অত্যাচার জলুম আসলে আপনারা সরাসরি আমার কাছে আসবেন, বায়েজীদ থানা পুলিশ আপনাদের পাশে সর্বদা থাকবে। পুলিশ হচ্ছে জনগনের সেবক। জনগনের জানমাল রক্ষা করাই পুলিশের কাজ। এছাড়া উপস্থিত ছিলেন-চট্টগ্রাম নগর জাতীয় পার্টীর নেতা দিদারুল আলম চৌধুরী,

ড.সানাউল্লাহ সহ বায়েজীদ থানার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এসএএস কর্পোরেশন লিমিটেড এর সিইও মাসুক ইমতেজাম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.