Wednesday, September 2

এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে অভিযান: ৭টি মোবাইল জব্দ ও ৩জন কক্ষ পরিদর্শশক বহিস্কার

0

মঈন বাঙালী,  হাটহাজারী, চট্টগ্রাম: আজ সকাল ১২:৩০ মি কাটিরহাট উচ্চ বিদ্যালয় এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার (ভুমি) অভিযান পরিচালানা করেন। 
অভিযানে ৭ টা মোবাইল জব্দ ও একজনকে  তাৎক্ষনিক বহিস্কার করেন। যিনি বহিষ্কার তিনি স্মার্ট ফোনে প্রশ্নের ছবি তুলে বাইরে পাচার করার সময় ধরা পড়েছেন এসিল্যান্ড এবং ইউএনও র হাতে।পরে তল্লাশি করে আরও ৬ মোবাইল পাওয়া যায়। তিনজন কক্ষ পরিদর্শক বহিষ্কার। উপজেলা নির্বাহী অফিসার  বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।আগামীকাল থেকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। সকল কেন্দ্র সচিবদের নিকট বিশেষ অনুরোধ আপনারা সতর্ক হবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.