Thursday, August 6

কমনওয়েলথ প্রতিনিধিদল ইসির কাছে যেসব বিষয়ে জানতে চেয়েছে

0

নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের কোনো চ্যালেঞ্জ আছে কি না, নির্বাচন কমিশনের (ইসি) তা জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল। আজ শুক্রবার(৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চায় তারা।

বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান (অব.) হাবিব খান।

বৈঠকে কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল অংশ নেয়। প্রতিনিধিদলের সদস্যরা হলেন, জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

বৈঠক শেষে ইসির পক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার কিছু বিষয় ছিল, তা আমরা জানিয়েছি। ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.