কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি আ. লীগের নয়: কাদের

0

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি ১৪ দলের, এটি আওয়ামী লীগের দাবি নয়। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পূজা উপলক্ষে সেতু ভবনে শুভেচ্ছা বিনিময় করতে আসেন শ্রিংলা। পরে ভারতের হাইকমিশনার বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে ভারত। নির্বাচনে আগে প্রতিবেশী ভারত বাংলাদেশে কোনও সহিংসতা দেখতে চায় না বলেও জানান তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি কোনও সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে একজন এক প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার পদত্যাগ দাবি করতে হবে এটা তো আমি মনে করি না। ১৪ দল আমি বুঝি না, এটা তাদের ব্যক্তিগত মত, তারা কী চিন্তা করেছেন সেটা আমি জানি না। আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ।
তিনি বলেন, মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করতে হবে এমন কোন চিন্তা আমাদের নেই বা এই নিয়ে আমাদের মধ্যে কোন আলোচনাও হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.