করোনাভাইরাস কোভিড-১৯ উহানে মার্কিনিদের হাত থাকতে পারে বলে চীনা বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে আমেরিকা। উহান থেকে কোভিড-১৯’র মহামারির শুরু হয়ে বর্তমানে এটি বিশ্ব-মহামারির রূপ ধারণ করেছে। চীন বলছে, এই ভাইরাস মার্কিন সেনাবাহিনী ছড়িয়ে থাকতে পারে। সূত্র : পার্সটুডে।
এতে বলা হয়েছে, ঝাও’এর বক্তব্যের মাধ্যমে করোনা ১৯’র দায়ভাগ আমেরিকার ওপর চাপিয়ে চেষ্টা করা হয়েছে। এ বক্তব্যের বিরুদ্ধে আমেরিকার কঠোর প্রতিবাদ ব্যক্ত করে পম্মেও বলেন, এখন ভুল তথ্য এবং লাগামহীন গুজব ছড়িয়ে দেয়ার সময় নয়। তিনি বলেন, সব দেশকে এগিয়ে আসার এবং করোনা বিরোধী লড়াইয়ের সময় এটি। ঝাও’এর বক্তব্যকে কেন্দ্র করে গত সপ্তাহে ওয়াশিংটনের চীনা রাষ্ট্রদূতকে তলব করেছিল আমেরিকা।