Sunday, August 9

কর্ণফুলীতে জায়গা নিয়ে বিরোধের জেরে যুবকের উপর সন্ত্রাসী হামলা

0

কর্ণফুলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছেন।
আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪ ঘটিকায় উপজেলার ২ নং বড় উঠানের ৮ নং ওয়ার্ডের মওলানা মহিবুউল্যা খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোঃ শাহানুর (৩৭)। তিনি একই গ্রামের মোঃ আব্দুর সবুরের মেঝ ছেলে। আহত শাহনুর আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধী পক্ষ প্রায় ২০ বৎসর যাবৎ আহত শাহানুরের জমি জোর পূর্বক জবরদখল করে ভোগদখল করে আসছিল। জবরদখল কৃত জমি ফেরৎ চাইলে ২০ বছর যাবৎ ফেরৎ না দিয়ে এখন বসতভিটা দখল ও প্রান নাশের হুমকি দিয়ে আসছিল বেশ কিছুদিন আগে থেকেই। এর মধ্যে সম্প্রতি বিরোধপূর্ণ একটি জায়গা নিয়ে সালিশি বৈঠক চলছিল। তারই ধারাবাহিকতায় আজ সালিসি বৈঠকে মিমাংসা না হলে বৈঠক শেষে মোঃ মামুন ( ৩০) তার দলবল নিয়ে লোহার রড দিয়ে শাহানুর এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করে।পাশাপাশি ঘরের কাচের জানালা, চেয়ার ভাঙচুর করে।
হামলাকারী মামুন একই গ্রামের আব্দুল গফুর এর ছেলে।
আহত শাহানুর বলেন, আমাদের সাথে আমার চাচাতো ভাইদের কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। এগুলো নিয়ে স্থানীয় ভাবে অনেক সালিসি বৈঠক হয়েছিল। আজও বৈঠক শেষ হওয়ার পর লৌহার রড দিয়ে আমাকে আঘাত করে এবং আমার ঘরের জানালার কাচ, চেয়ার ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী আহত শাহানুর এর ছোট ভাই মোঃ শাহ জামাল বলেন, আমাদের সাথে মামুনদের সাথে কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। এটা নিয়ে অনেক শালিসি বৈঠক হয়েছিল। আজ বৈঠক শেষে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমার বড় ভাইকে মারাত্মক আহত করে এবং আমাদের ঘরের জানালার কাচ ভাঙচুর করে।
এই ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন শেষে কর্ণফুলী থানার সাব ইন্সপেক্টর বাশার বলেন — আহত শাহানুর গত মাসে এই ব্যাপারে থানায় অভিযোগ করেছিল। আজ তার উপর হামলা হয়েছে এবং ঘরের জানালার কাচ ভাঙচুর করে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.