Sunday, September 27

কাপ্তাইয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী জয়নাব বেগম সংবর্ধিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাঙামাটির কাপ্তাই উপজেলার মহিলা উন্নয়ন দেশসেরা শ্রেষ্ঠ মাঠ সংগঠ কর্মীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার(১০নভেম্বর) দুপুর ১টায় বিআরডিবি’র অফিসের আয়োজনে পল্লী উন্নয়ন ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।কাপ্তাই উপজেলার অনুবিভাগ এর মাঠ সংগঠক জয়নাব বেগম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী পুরষ্কার ২০২৪ অর্জন করায় এক সংবর্ধনা দেয়া হয়।কাপ্তাই বিআরডিবি এআরডিও মো.নজরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে

কাপ্তাই বিআরডিবি এর ইউআরডিও আব্দুল্লাহ আল বাকের। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি রাঙামাটি জেলা উপপরিচালক মো. এনামুল হক।

এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত মাঠ সংগঠক জয়নাব বেগম, কাপ্তাই ইউসিসিএ সভাপতি স্বপন বড়ুয়া, সহ -সভাপতি নুর বেগম মিতা, কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি মো. কবির হোসেন, প্রেস ক্লাব সহসভাপতি মো. নজরুল ইসলাম লাবলু, সাংবাদিক মাহাফুজ আলম, অর্ণব মল্লিক, কাপ্তাই বিআরডিবি জুনিয়র অফিসার জাহিদুল ইসলাম, মাঠ সংগঠক পাইনু প্রু, শাহনাজ পারভীন, অং থোয়াই প্রু মারমা প্রমুখ।উল্লেখ্য গত ১৫ অক্টোবর ঢাকা পল্লী ভবনে অনুষ্ঠিত সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিআরডিবি’র মহাপরিচালক আবদুল গাফফার খান উপস্থিত থেকে দেশ সেরা মাঠ কর্মী জয়নাব বেগমকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় কাপ্তাই বিআরডিবি অফিস কতৃক এই সংবর্ধনা প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.