Friday, November 6

কাপ্তাইয়ে কুষ্ঠ রোগীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

0

কবির হোসেন,কাপ্তাইঃ কাপ্তাই খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র(চন্দ্রঘোনা) কুষ্ঠ রোগীদের মাঝে (বুধবার) মুক্তির বন্ধন(ঢাকা) এর আয়োজনে কুষ্ঠ রোগীদের মধ্যে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্রীস্টিয়ান হাসপাতালের ডিপুটি পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। মুক্তির বন্ধন সমন্বয় মৃনাল চৌধুরী ভীষন,টমাস খিয়াং,(ইউএনডিপি),পাস্টর মৃনাল বাড়ৈ পুরোহিতএজি চার্চ চট্রগ্রাম, পাস্টর রেভা রনজিত বায়েন,রাজেন পান্ডেইনচার্জ (কুষ্ট হাসপাতাল), কুষ্ট হাসপাতালের প্রেগ্রাম অফিসার বিজয় মারমা,সাংবাদিক নাসির উদ্দিন,কাজী মোশাররফ হোসেন,কবির হোসেন,নজরুল ইসলাম লাভলুসহ প্রমুখ। এসময় মহিলাদের শাড়ি,শাল,থামি, পুরুষদের সোয়েটার,লুঙ্গি,ও শিশুদের মাঝে সোয়েটার ওসকলের মধ্যে খাবার বিতরণ করা হয়। আগত অতিথিরা বলেন,এ কুষ্ট হাসপাতালকে টিকিয়ে রাখা এবং সেবা পেতে সৃষ্টির কর্তার নিকট প্রার্থনা করার জন্য আহবান জানান। এর পূর্বে বড় একটি কেট কেটে কুষ্ঠ রোগীদের মাঝে বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.