Thursday, November 5

কাপ্তাইয়ে জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

জেন্ডার ও বাল্যবিবাহ কর্মশালায় অতিথিবৃন্দ

কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি) : কমিউনিটি হেলথ প্রোগ্রাম খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোর আয়োজনে জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক দিন ব্যাপী কর্মশাল (শনিবার) সি.এইচ.পি ভবনে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রবীর খিয়ং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।বক্তব্য রাখেন হেডম্যান থোয়াইঅং মারমা, খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিজয় মারমা, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু,কাজী মোশাররফ হোসেন ও কবির হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠানে ১৮ নিচে মেয়েদের এবং ২০নিচে ছেলের বিবাহ না দেওয়ার জন্য আহবান করা হয়। এসকল বিবাহ নিবন্ধন রেজিষ্টারসহ সরকারী সকল নিয়ম-নীতি মেনে চলার আহবান জানানো হয়। কর্মশালায় হেডম্যান, কার্বারীগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.