
বিজিবি দিবস উপলক্ষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ
কবির হোসেন, কাপ্তাইঃ বিজিবি দিবস উপলক্ষে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কাপ্তাই কর্র্তৃক (আজ বুধবার) ২০ ডিসেম্বর এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উপ-অধিনায়ক মেজর মাহামুদু হাসান এক বক্তব্যর মাধ্যমে জানা যায় বর্ডার গার্ড বাংলাদেশ ২২২ বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
দিবসটিতে গভীর শ্রদ্বার সাথে স্বরণ করে সকল ইপিআর সদস্যদের যারা দেশের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পডেছিল। এবং এ বাহিনীর প্রায় ১২হাজার বাঙালী সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে ৮১৭ জন সদস্য শাহাদা বরণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখে। এবং তারেই স্বীকিতি স্বরপ অত্র বাহিনীর ২জন বীরশ্রেষ্ট, ৮জন বীর উত্তম, ৩২জন বীর বিক্রম এবং ৭৭জন বীর প্রতিক খেতাব অর্জন করে মহিমাম্নিত করেছেন বিজিবি’র গৌরবময় ইতিহাসকে। এছাড়া বিজিবি বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। প্রীতিভোজে সভাপতিত্ব করেন ১৯ বজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শহীদুল ইসলাম পিএসসি।
প্রধান অতিথি ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির অধিনায়ক কমডোর এম মাহাবুব উল ইসলা (এন), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান, কাপ্তাই শাখা ডিজিএফ আই অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যাসহ বিভিন্ন শাখার কর্মকর্তা, অফিসার, জন প্রতিনিধি, সাংবাদিক, পদবীর সৈনিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।