Tuesday, August 18

কাপ্তাই ইউনিয়নে আরোও ৩৮৩ জন পেল ত্রান সহায়তা

0

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকায় বিশ্ব মহামারি করোনার প্রকোপে আয় রোজগার হারানো কর্মহীন আরোও ৩৮৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। যার মধ্যে সরকারি সহায়তায় ২৫০ টি, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতি ৫৩টি এবং কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ৮০ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) কাপ্তাই ইউপি কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রানবিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা ভাইস চেয়্যারম্যান নাছির উদ্দিন, ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির মির্জা নাজিম উদ্দিন খোকন, সহ সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ফজলুল হক সহ কাঠ ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত থেকে এই ত্রান কার্যক্রমে সহযোগিতা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.