কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই শাখার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃলিঃ তাকাফুল বীমার মাসিক উন্নয়ন সভা হয়েছে। রবিবার (৬অক্টোবর) সকাল ১১টায় নতুন বাজার পপুলার শাখা কার্যালয়ে ইনচার্জ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন মো.হাবিবুর রহমান উদ্বতন উপ-ব্যাবস্থাপনা পরিচালক,পুঃলাইফ ইন্সুঃকোঃলিঃ।বিশেষ অতিথি ছিলেন সামছুজ্জামান সেলিম প্রকল্প পরিচালক আল আমিন বীমা ও মো.বেলাল উদ্দিন ইনচার্জ ইসলামী বীমা তাকাফুল চট্রগ্রাম। সভায় বক্তব্য রাখেন কাপ্তাই শাখার ডিজিএম মো.কবির হোসেন, ফিল্ড অফিসার মরিয়ম,উচাচিং মারমা, আমেনা বেগম,আবু ইউসুফসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন বীমা উন্নয়ন কাজে সকলকে একযোগো কাজ করতে হবে।এবং প্রতিটি ঘরে ঘরে একজন করে বীমা করার আহবান জানান।