কাপ্তাইপ্রতিনিধিঃ অপ্রয়োজনে বাহির হলে ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়ও যৌথবাহিনী একযোগে কাজ করছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল বুধবার(২৫মার্চা) সকাল ৯টা হতে যৌথবাহিনীদের নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে টহল দিয়ে সাবধানতা ও সর্তক করে দিচ্ছে। কেউ যেন অপ্রয়োজনে ঘরের বাহির না হয়। এবং অযোথা ঘুরাফিরা না করে। এ নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থ্ ানিতে বাধ্য হবে বলে তিনি সকলকে সর্তক করে।
নভেল করোনা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশ হতে আগত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা,স্বাস্থ্য বিধি মেনে চালা এবং সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে কথা তিনি উল্লেখ করেন । এছাড়া হাট-বাজার একেবারে বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।
বিকালে নির্বাহী অফিসার বাদ আছর নতুন বাজার নামাজ শেষে সকল মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন এসময় সেনাবাহিনীর অফিসারবৃন্দ,কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ নতুনবাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।