Tuesday, November 3

কালীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ২

0

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সোহাগ হোসেন (১৭) ও মিনার হোসেন (১৬)।
গেলো মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তা সংলগ্ন পার্শ্ববর্তী একটি নার্সারির মধ্যে এই ঘটনা ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার দাস আরটিভি অনলাইনকে জানান, সাদিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মঙ্গলবার বিকেলে বারবাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তার পার্শ্ববর্তী এটম হোসেনের নার্সারির মধ্যে ওই ছাত্রীকে তুলে নিয়ে বারবাজার গ্রামের ইসরাইল হোসেনের ছেলে সোহাগ তাকে ধর্ষণ করে।

ওই সময় যশোর চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনার হোসেন তাকে পাহারা দেয়। এই ঘটনার পর মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়।

পরে মেয়েটির বাবা টিপু সুলতান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে দুইজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান আরটিভি অনলাইনকে জানান, এই ঘটনায় মামলা হওয়ার পর মঙ্গলবার বিকেলেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.