ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে ফের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সুযোগ দিতে মানবিক কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
বর্তমানে কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহর রুশ বাহিনীর আক্রমণের মুখে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে মারিওপোল শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, রুশ বাহিনী তাঁদের শর্ত মানছে না—এমন অভিযোগ এনে সেখান থেকে সাধারণ নাগরিকদের স্থানান্তর করেনি ইউক্রেন কর্তৃপক্ষ।