Tuesday, November 3

কুড়িগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ হাসিনার অবদান, গৃহহীনদের বাসস্থান; ভূমি উন্নয়ন কর প্রদান করুন, জমির মালিকানা নিরাপদ রাখুন।’ এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকাল ১০টায় র‌্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদল চন্দ্র হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলিয়া ফেরদৌসী জাহান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মিজানুর রহমান, সদর ইউএনও আমিন আল পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.