Saturday, November 7

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যূৎ, গ্যাস ও তেল এর মূল্যবৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশি বাঁধায় জাহাজমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, আলহাজ্ব আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমূখ

বক্তারা বলেন, আওয়ামীলীগ ৯ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং চাল পেয়াজ সহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে এদেশের জনগনের উপর পাহাড়সমান বোঝা চাপিয়ে নিজেদের আখের গোছাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.