Tuesday, November 3

কুড়িগ্রাম উলিপুরে জেলা পরিষদ ডাক বাংলো নতুন ভবনের উদ্বোধন

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জেলা পরিষদের নতুন নির্মিত দ্বিতল ভবণ বিশিষ্ট ডাকবাংলো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দু’তলা ভবনে ৬ কক্ষ বিশিষ্ট ডাকবাংলোর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী। এডিবি’র অর্থায়নে প্রায় এক কোটি ৭০লাখ টাকা ব্যয়ে এই ভবনটি বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলা পরিষদ।
নব নির্মিত ডাকবাংলো ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেয়া খাতুন। এসময় বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, ওসি এস.কে আবদুল্লাহ সাঈদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী করিম, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ।#

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.